শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

উন্মুক্ত হলো মসজিদুল হারাম

পাঠক প্রিয়

করোনা মহামারিরোধে নিষেধাজ্ঞা জারির পর প্রথম বারের মতো সর্ব সাধারণকে নিয়ে আজ থেকে নামাজ আদায় শুরু হয়েছে মক্কার পবিত্র মসজিদুল হারামে। দীর্ঘ সাত মাস পর সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরতদের এ অনুমোদন দেয় সৌদি সরকার। 

আজ রবিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হওয়া দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থানরত সব নাগরিক। সৌদির রাস্ট্রীয়াত্ত টিভি চ্যানেল আল ইখবারিয়া আজকের ফজর নামাজ সরাসরি সম্প্রচার করে।

গত মার্চ থেকে করোনা মহামারিরোধে সৌদির সব মসজিদে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত করে। এর কিছু দিন পর সীমিত পরিসরে মসজিদগুলোতে জামাত আদায় হতে থাকে।

হজের সময় সীমিত পরিসরে হজ পালনের ব্যবস্থা করে সৌদি কর্তৃপক্ষ। এরপর ৪ অক্টোবর থেকে চার ধাপে সীমিত আকারে ওমরা পালনের ব্যবস্থা করে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে আগামী এক নভেম্বর থেকে নির্ধারিত দেশ থেকে ওমরাহ পালনের সুযোগ পাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত ৩৪ লাখ ১৮ হাজার ৫৪জন করেনায় আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হন তিন লাখ ২৮ হাজার ১৫৬জন এবং মৃত্যু বরণ করেন পাঁচ হাজার ১৬৫জন।

সূত্র : কালের কন্ঠ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ